ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

শিল্পা শেঠি ও রাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তদন্তের নির্দেশ

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ১০:৪৩:০২ পিএম

বিনোদন ডেস্ক : আবারও বিতর্কে জড়িয়ে পড়লেন শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা। তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন বুলিয়ন (সোনা, রূপার ব্যবসার জন্য বিশেষ প্ল্যাটফর্ম) ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারি। তার দাবি, প্রায় নব্বই লাখ টাকার প্রতারণা করা হয়েছে। তাই শিল্পা ও তার স্বামীর বিরুদ্ধে পুলিশকে তদন্তের নির্দেশ দিলেন মুম্বাই দায়রা আদালত।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড’ সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ। ২০১৪ সালে এ সংস্থার অধীনে একটি যোজনা চালু হয়। সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য যাই থাকুক, সেই হারেই সোনা ফেরত দেওয়া হবে। সেই যোজনায় বিনিয়োগ করেছিলেন পৃথ্বীরাজ কোঠারি।

তার দাবি, তিনি সরাসরি তারকা দম্পতির সঙ্গে দেখা করে এ বিষয়ে আলোচনা করেছিলেন। তাই বিনিয়োগ করেছিলেন কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে বেঁকে বসে রাজ-শিল্পার সংস্থা।

পাঁচ বছরের মেয়াদ অনুযায়ী পাঁচ হাজার গ্রামের ২৪ ক্যারেট সোনা তার প্রাপ্য। ২০১৯ সালের ২ এপ্রিল মেয়াদ সম্পূর্ণ হলেও প্রাপ্য সোনা মেলেনি।

বিচারক এনপি মেহতা বান্দ্রা কুরলা কমপ্লেক্সকে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে শিল্পা-রাজের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনা নিয়ে কোনো বিবৃতি মেলেনি শিল্পা-রাজের তরফ থেকে।
 

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ৯:৪৬

▎সর্বশেষ

ad