ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

কুয়েতে নিহত ৪৫ শ্রমিকের লাশ পৌঁছেছে কেরালায়

Ayesha Siddika | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৪:৫৮:২৮ পিএম

ডেস্ক নিউজ : মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতের জেরে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে এক সপ্তাহ ধরে বন্ধ আছে নৌ যান চলাচল। এর ফলে দ্বীপের ১০ হাজার বাসিন্দা গত তিন-চারদিন ধরে খাদ্য ও নিত্যপণ্য সংকটে পড়েছেন।

এ সংকট নিরসনে শুক্রবার (১৩ জুন) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে বার আউলিয়া নামে একটি জাহাজে করে সেন্টমার্টিনে খাদ্যপণ্য পাঠানো হবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইয়ামিন হোসেন।

তিনি বলেন, দ্বীপের ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে জাহাজটি পাঠানো হচ্ছে। এ জাহাজে যাত্রীও যাওয়া যাবে। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আপাতত কক্সবাজার থেকেই পণ্য পরিবহন চলবে।

সেন্টমার্টিনের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এক সপ্তাহ ধরে নাফ নদের নাইক্ষ্যংদিয়া এলাকায় মিয়ানমার সীমান্ত থেকে ট্রলার ও স্পিডবোট লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। এ কারণে সেন্টমার্টিন নৌরুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জুন ২০২৪,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad