ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

ছেলের ওয়েব সিরিজে বড় ভূমিকায় শাহরুখ!

Anima Rakhi | আপডেট: ১৪ মে ২০২৪ - ০১:২২:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : অভিনেতা নয়! পরিচালক হিসেবে বলিউডে পা রাখতে চলেছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আর বলিউড কিং শাহরুখ খান প্রথমবারের মতো সেই ওয়েব সিরিজ ‘স্টারডম’ -এর টেকনিক্যাল টিমে রয়েছেন। সেই ওয়েব সিরিজের শুটিং ইতিমধ্যে শেষ। খুব শীঘ্রই শুরু হচ্ছে সম্পাদনা। পরিচালক হিসেবে রয়েছে ছেলে আরিয়ান খান।

এই ওয়েব সিরিজে ক্যামিয়ো চরিত্রে একাধিক তারকা অভিনয় করেছেন। আরিয়ান একেবারেই এই কাজে নতুন, তাই কিং খান বার বার সেটে আসেন। ছেলের কাজ সহজ করে তোলার জন্যই নিয়মিত এই সিরিজ নিয়ে পরামর্শও দিচ্ছেন তিনি। 

সন্তানরা যাতে তাদের কাজ নিয়ে এগিয়ে যেতে পারেন, তা নিয়ে বরাবরই খুব সচেতন শাহরুখ। মেয়ে সুহানা খানের ‘দ্য আর্চিস’ মুক্তির সময়ও পরামর্শ দিয়েছিলেন। 

যদিও এই ছবিতে অভিনয়ের জন্য বহু সমালোচনার শিকার হয়েছে সুহানা। আর তাই ছেলের প্রথম কাজের ব্যাপারে আরও একটু বেশি সতর্ক তিনি। সিরিজে যাতে কোনও ভুল না থাকে, সেই দিকে বিশেষ নজর দিচ্ছেন।

উল্লেখ্য,সুহানা এই মুহূর্তে বড় পর্দায় কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবিতে অভিনয় করছেন তিনি। এই ছবির জন্যও মেয়েকে বিশেষ ভাবে পরামর্শ দিয়েছেন।

কিউটিভি/অনিমা/১৪ মে ২০২৪,/দুপুর ১:২২

▎সর্বশেষ

ad