ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

খুলনায় ৪ কেজি গাঁজাসহ আটক ২

Ayesha Siddika | আপডেট: ১০ মে ২০২৪ - ০৪:৩৯:১৭ পিএম

ডেস্ক নিউজ : খুলনার খান জাহান আলী সেতুর টোল প্লাজা এলাকা হতে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১০ মে) সকাল ৫টার দিকে খুলনা জেলার রূপসা থানাধীন খান জাহান আলী সেতুর পূর্ব পার্শ্বে টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল জেলার রূপসা থানাধীন খান জাহান আলী সেতুর পূর্ব পার্শ্বে টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ফেনী হতে খুলনাগামী একটি বাস তল্লাশি করা হয়।

এ সময় ৪ কেজি ৪৩ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:৩৬

▎সর্বশেষ

ad