বাংলাদেশি ১০ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Ayesha Siddika | আপডেট: ০২ মে ২০২৪ - ০৫:৩৪:৪৩ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (১ মে) সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদীর অংশের মোদিরখাল থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, খালের মুখে মাছ ধরার সময় আরকান আর্মির সদস্যরা ১০ জেলেকে ধরে নিয়ে গেছেন। এপর্যন্ত কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না তাদের। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানবীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ঘটনা জেনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে উচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। বিজিবির হস্তক্ষেপে জেলেদের ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। 

 

 

কিউটিভি/আয়শা/০২ মে ২০২৪,/বিকাল ৫:০০

 

 

▎সর্বশেষ

ad