বরিশালে লঞ্চ থেকে তরুণীর নদীতে ঝাঁপ

Ayesha Siddika | আপডেট: ২০ মার্চ ২০২৪ - ১১:০১:৫৯ এএম

ডেস্ক নিউজ : বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী লঞ্চ থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বরিশাল নৌবন্দরে এ ঘটনা ঘটে। নৌ পুলিশ ও ঘাটে থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, ‘লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে এ ঘটনা ঘটে। তরুণী নদীতে ঝাঁপ দিলে নৌ পুলিশের সদস্য ও ঘাটে উপস্থিত থাকা লোকজন তাৎক্ষণিক নদী থেকে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই তরুণী কেন এই ঘটনা ঘটিয়েছে, তা জানার চেষ্টা চলছে। তাৎক্ষণিকভাবে তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, এক তরুণ ও এক তরুণী লঞ্চের নিচতলার সম্মুখভাগে দাঁড়িয়ে কথা বলছিল। তারা দুজনে ঝগড়াও করেছেন। কথা কাটাকাটির একপর্যায়ে তরুণ ওই তরুণীকে চড় দেন। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

 

 

কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৪,/সকাল ১১:০০

▎সর্বশেষ

ad