হলান্ডকে হারিয়ে মেসির ব্যালন ডি’অর জেতাটা ‘কেলেঙ্কারি’ হবে

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৮:০১:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : পিএসজিতে শেষ মৌসুমে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগে জ্বলে উঠতে পারেননি মেসি। তবে মৌসুমের মাঝেই কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে স্বপ্নের ফুটবল উপহার দিয়ে শিরোপা জেতেন তিনি। বিশ্বকাপে ৭ গোল ও ৩ অ্যাসিস্ট করে সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বলও জেতেন মেসি।

আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতানো মেসির হাতেই মৌসুমের সেরা খেলোয়াড় হিসেবে ব্যালন ডি’অর ওঠার ভবিষ্যদ্বাণী করছেন অনেকেই। এরই মধ্যেই স্প্যানিশ সংবাদমাধ্যম দারিও স্পোর্ত ফাঁস করে দিয়েছে ব্যালন ডি’অরের ফল। তাদের দাবি, মেসি রেকর্ড অষ্টমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতছেন।

তবে অনেকেই আবার মনে করেন, মেসি বিশ্বকাপ জিতলেও এবারের ব্যালন ডি’অরের প্রকৃত দাবিদার ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হলান্ড। গত মৌসুমে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতেছে ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগের শিরোপার হ্যাটট্রিক তো হয়েছেই, সিটিজেনরা প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও। সেই সঙ্গে ঘরোয়া এফএ কাপ তো আছেই। আর ক্লাবটার এই সাফল্যে সবচেয়ে বড় অবদান গোলমেশিন হলান্ডের।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad