ম্যাক্সওয়েল-ওয়ার্নারের জোড়া সেঞ্চুরি, অস্ট্রেলিয়া ৩৯৯/৮

Ayesha Siddika | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৭:০১:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : গ্লেন ম্যাক্সওয়েলের রেকর্ড সেঞ্চুরির দিনে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন ডেভিড ওয়ার্নার। এই দুই তারকার জোড়া সেঞ্চুরি আর সাবেক অধিনায়ক স্টিভ স্মিথের ফিফটিতে ভর করে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেটে ৩৯৯ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ইতিহাসে এটা দলীয় সপ্তম সর্বোচ্চ স্কোর।

চলতি বিশ্বকাপে দলীয় সর্বোচ্চ ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলীয় সর্বোচ্চ স্কোর ৪১৭/৬। গত বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে এই রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া।

 

 

কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad