
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে গুলশানে আমেরিকান ক্লাবে এই বৈঠক হয় বলে বিএনপির একটি সূত্র জানিয়েছে। বৈঠকটি দুপুর পৌনে ১টা থেকে দুপুর সোয়া দুইটা পর্যন্ত চলে। এর আগে কয়েক দফায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস।
সম্প্রতি বাংলাদেশের অভ্যন্তরীণ নানান ইস্যুতে বক্তব্য দিয়ে সমালোচিত হয়েছেন পিটার হাস। তার বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। একের পর এক বিতর্কিত মন্তব্য এবং কাজের মধ্য দিয়ে বাংলাদেশে মিম ও ট্রলের পাত্রও হচ্ছেন তিনি।
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩০






