নিজেদের বিমানই গুলি করে নামাল রাশিয়ার সেনা

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ - ০৭:৪১:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের অত্যাধুনিক সুখোই-৩৫ বিমান গুলি করে ধ্বংস করেছে রুশ সেনা। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফাইটার জেটগুলোকে গুলি করে ভূপাতিত করেছে তারা। বেলারুশিয়ান মিডিয়া আউটলেট নেক্সটা দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়- দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া ওঠার সঙ্গে সঙ্গে মারিউপোলের কাছে একটি মাঠে জ্বলতে থাকা বিমানের ধ্বংসাবশেষ। 

বন্ধু বাহিনীর হামলার এমন ঘটনা নতুন কিছু নয়। এর আগেও নিজের বিমানই গুলি করে নামিয়েছে রাশিয়া। ডেইলি মেইল জানিয়েছে, ২৯ সেপ্টেম্বর ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের টোকমাকের ওপর একটি রুশ এস-৩০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা একটি সুখোই-৩৫ জেট গুলি করা হয়। ওই ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে।

সুখোই-৩৫ হলো একটি সুপারম্যানেউভারেবল এয়ার সুপিরিওরিটি ফাইটার; যা শত্রু পক্ষের অন্যান্য বিমানের সঙ্গে ডগফাইট করতে এবং মাটিতে ও সমুদ্রে উভয় লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি মূল্যায়ন অনুসারে, রাশিয়া গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকে প্রায় ৯০টি বিমান হারিয়েছে। যুদ্ধ চলতে থাকলে রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেসের (ভিকেএস) দীর্ঘমেয়াদি কৌশলগত বিমান শক্তির অবনতি ঘটবে।  

সূত্র: ইন্ডিয়া টুডে

 

 

কিউটিভি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৭:৩৮

▎সর্বশেষ

ad