এক ছাদের নিচে ১৯ বছর!

Ayesha Siddika | আপডেট: ০৭ অক্টোবর ২০২৩ - ০৫:০৯:৪৬ পিএম

বিনোদন ডেস্ক : শুরুর জীবনটা ছিল সংগ্রামের। মোশাররফ করিমের জীবিকা শুরু হয় শিক্ষকতা দিয়ে। রাজধানী এসে শিক্ষকতা শুরু করেন একটি কোচিং সেন্টারে। অভিনয়ে তুমুল আগ্রহ থাকায় থিয়েটারচর্চাও করতেন তিনি। রোবেনা রেজা জুঁই এই অভিনেতার শিক্ষার্থী ছিলেন। পরিচয় তারপর পরিনয়। ২০০৪ সালের ৭ অক্টোবর বিয়ে করেন দুই তারকা।

১৯টি বছর পূর্ণ করে পা রাখলেন সংসার জীবনের ২০ বছরে। সব মিলিয়ে তারা বেশ সুখে দুখেই পার করেছেন সময়। বিশেষ দিনে সবার কাছে দোয়া চেয়েছেন এই দম্পতি। দুই বাংলায় অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন মোশাররফ করিম। দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘বিলডাকিনি’ সিনেমা। আর রোবেনা রেজা জুঁই অভিনীত দুটি কাজ সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় এসেছে। একটি সাজিন আহমেদ বাবুর ‘কপালের লিখন’, অন্যটি ফজলুল সেলিমের ‘বড় বোন’। 

 

 

কিউটিভি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad