
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ শনিবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
ফরাসি বার্তা সংস্থাটির খবরে বলা হয়েছে, হেরাত শহর থেকে তাদের প্রতিবেদক জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভূমিকম্প আঘাত হানলে বাসিন্দা ও দোকানিরা ভবন ছেড়ে বাইরে বের হয়ে আসেন। এখন পর্যন্ত কোনো ভবন ক্ষতিগ্রস্ত বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মানুষ উদ্বিগ্ন ও আতঙ্কিত। নারী-পুরুষ ও শিশু প্রত্যেকে তাদের ঘরের বাইরে। কেউ ঘরের ভেতরে থাকতে চাচ্ছে না।
কিউটিভি/আয়শা/০৭ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:৩৫






