পাওয়ার প্লেতে পঞ্চাশ ইংল্যান্ডের

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৬:৪৩:৫১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই হয়েছে ইংল্যান্ডের। পাওয়ার প্লেতে ৫০ রান করেছে তারা। একটি সাফল্য পেয়েছে কিউইরাও। ডাভিদ মালানকে ফিরিয়ে গতবারের রানার্স আপদের প্রথম উইকেট এনে দিয়েছেন ম্যাট হেনরি।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে জনি বেয়ারস্টোর ব্যাটে আগ্রাসী মেজাজেই শুরু করে ইংল্যান্ড। ম্যাচের দ্বিতীয় বলেই ট্রেন্ট বোল্টকে লেগ সাইড দিয়ে ছক্কায় ওড়ান তিনি। পরে মারেন একটি চারও। প্রথম ওভারে ১২ রান পায় ইংল্যান্ড। এরপর অবশ্য কিছুটা ধীরলয়ে এগোচ্ছেন বেয়ারস্টো। প্রথম পাওয়ার প্লে শেষে তার ২৯ বলে ৩১। একটি ছক্কার সঙ্গে চার মারেন ৪টি।

ম্যাচের সপ্তম ওভারে নিউজিল্যান্ডকে সাফল্য এনে দেন হেনরি। ড্রাইভ করে কিপার ও ভারপ্রাপ্ত অধিনায়ক ট্ম ল্যাথামের হাতে ধরে পড়েন তিনি। উইকেটে নতুন ব্যাটসম্যান জো রুট।

 

 

কিউটিভ/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৪২

▎সর্বশেষ

ad