সংসদের ২৫তম অধিবেশন ২২ অক্টোবর

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৬:৩৪:০৫ পিএম

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২২ অক্টোবর রোববার বিকাল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৫তম অধিবেশন আহ্বান করেছেন। 

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশন আহ্বান করেছেন।
 

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪

▎সর্বশেষ

ad