২৮২ রানে থামল চ্যাম্পিয়নরা

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৬:৩০:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ছক্কা মেরে রানের খাতা খুলেছিল ইংল্যান্ড। প্রথম ওভার থেকে আসে ১২ রান। তাতে বাজবলের একটা ইঙ্গিত পেয়েছিলেন সমর্থকরা। কিন্তু নিউজিল্যান্ড বোলাররা দ্রুতই তাদের চেপে লাগাম ধরেন। তবে অলআউট হয়নি ইংলিশরা। শেষ ওভারে ১৩ রান তুলে নিয়ে ২৮২ রান সংগ্রহ করেছে তারা।

গতবারের দুই ফাইনালিস্টের লড়াইয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপের ত্রয়োদশতম আসর। রানার্স-আপ নিউজিল্যান্ড টস জিতে ইংল্যান্ডকে পাঠায় ব্যাটিংয়ে। ইংলিশদের আগে ব্যাটিংয়ে পাঠানো মানেই বড় সংগ্রহের ম্যাচ দেখা। তাই টসের সিদ্ধান্তে চমকে গিয়েছিলেন অনেকে। কিন্তু টম ল্যাথাম যে ভুল সিদ্ধান্ত নেননি, তা প্রমাণ করে দিয়েছেন বোলাররা।

প্রথম ওভারেই যদিও নিজেদের চেনা ছন্দেই ব্যাট করছিল ইংল্যান্ড। কিন্তু পাওয়ার প্লের ১০ ওভার শেষে সেটা দাঁড়িয়েছিল ১ উইকেট হারিয়ে ৫১ রানে। এদিন ইংলিশ ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া আসার মিছিলে। কিন্তু জো রুট ও অধিনায়ক জস বাটলারের ব্যাটে বড় পুঁজির ভিত খুঁজে পায় তারা।

রুট ৮৬ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭৭ রান করেন। এছাড়া বাটলারের ব্যাট থেকে আসে ৪২ রান। দুটি করে চার ও ছক্কা হাকান তিনি। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি তিন উইকেট শিকার করেন। গ্লেন ফিলিপস মিচেল স্যান্টনার নিয়েছেন দুটি করে উইকেট। একটি করে উইকেট লাভ করেন ট্রেন্ট বোল্ট ও রাচিন রবীন্দ্র।

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad