নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল চেয়ে আবেদন ইমরান খানের

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ - ০৫:১৪:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান তোশাখানা মামলায় ট্রায়াল কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে (আইএইচসি) আবেদন করেছেন। বৃহস্পতিবার তোষাখানা মামলায় নির্বাচন কমিশনের অযোগ্যতার সিদ্ধান্ত স্থগিত করতে আদালতের দ্বারস্থ হন ইমরান খান। খবর জিয়ো নিউজের। 

পিটিআইয়ের প্রধানের দায়ের করা আবেদনে যুক্তি দেওয়া হয়েছে যে, তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে নির্বাচন কমিশন অযোগ্যতার প্রজ্ঞাপন জারি করে এবং  পিটিআই চেয়ারম্যানকে নির্বাচনে অংশ নিতে অযোগ্য ঘোষণা করে। আবেদনে বলা হয়েছে, তোশাখানা মামলায় শাস্তির ভিত্তিতে পিটিআই চেয়ারম্যানের অযোগ্যতার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, তাই নির্বাচন কমিশনের জারি করা অযোগ্যতার প্রজ্ঞাপন স্থগিত করতে হবে।

ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) ২৮ আগস্টের রায়ে শুধুমাত্র পিটিআই প্রধানের সাজা স্থগিত করেছে, ট্রায়াল কোর্টের আদেশ নয়। তাই আবেদনে ইমরান খানের আইনজীবীরা ট্রায়াল কোর্টের রায় সম্পূর্ণরূপে স্থগিত করার জন্য আইএইচসিকে অনুরোধ জানিয়েছেন। 

 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৩,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad