ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

দায়িত্ব নিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন করব: লিটন

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২৩ - ০৩:৪০:০৯ পিএম

ডেস্ক নিউজ :  রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, দায়িত্ব নিয়ে আমি আমার নির্বাচনী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। তিনি বলেন, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে রাজশাহীর উন্নয়নে এবং রাজশাহীবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করব।

নব নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি এলাকা সম্প্রসারণ করা হবে। রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস যোগাযোগ চালুর বিষয়ে কথা হয়ে আছে। আগামী ৬ মাসের মধ্যে রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন ও বাস সার্ভিস চালু করা সম্ভব হবে ইনশাআল্লাহ।

গণমাধ্যমকর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটে নারীদের উপস্থিতি ছিল বেশি। নারীরা ও নতুন ভোটাররা আমার ওপর আস্থা রেখেছেন। বিপুল ভোটে জয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণীসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২২ জুন ২০২৩,/বিকাল ৩:৩৮

▎সর্বশেষ

ad