
ডেস্ক নিউজ : বুধবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৮৬২ জন। সবশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৪৫০টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৫২ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।
এর আগে মঙ্গলবার (৯ মে) ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদফতর।
কিউটিভি/আয়শা/১০ মে ২০২৩,/সন্ধ্যা ৬:২৮





