ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সুলতান’স ডাইনের খাবার নিয়ে যা বললেন রুমিন ফারহানা

uploader3 | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০৪:২৩:৫৮ পিএম

ডেস্ক নিউজ : কাচ্চি বিরিয়ানিতে খাসির মাংসের বদলে অন্য প্রাণির মাংস দেওয়ার অভিযোগ ওঠার পর অভিজাত রেস্তোরাঁ সুলতান’স ডাইন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। এ তর্কে অংশ নিয়েছেন সব শ্রেণি-পেশার মানুষ।

গত শনিবার সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির বিষয়ে ফেসবুকে নিজের মতামত প্রকাশ করে একটি ভিডিও দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা।

ভিডিওতে তিনি বলেন, ‘সুলতান’স ডাইন নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। আমি শুরুতে ভেবেছিলাম এটা নিয়ে কিছু বলব না। কারণ, সুলতান’স ডাইনে আমি কখনো যাইনি, খাওয়াও হয়নি। কিন্তু পরে মনে হলো বিষয়টি শুধু ফেসবুকে তর্ক-বিতর্ক বা যে ট্রল হচ্ছে, সেটার বাইরেও একটা বিষয় আছে। আমরা এখন যেকোনো বিষয় নিয়ে ট্রল করি। ট্রলের বাহিরে কোনো কিছু রাখি নাই।’

‘সুলতান’স ডাইনের যে ট্রল চলছে ফেসবুকে, বিভিন্ন রকমের সেই ট্রলে সবাই অংশ নিচ্ছে। নির্বাচনের সময়ও আমরা ‘খুশিতে ঠেলায় ঘোরতে’ এমন বাক্যে একটি ট্রল দেখেছিলাম। একজন ভোটার যিনি ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন, যিনি আসলে ফলস লাইনে দাঁড়িয়েছেন।’

তিনি আরও বলেন, ‘যারা সাধারণ নাগরিক, আমরা মনে-প্রাণে বিশ্বাস করি সরকারি সংস্থাগুলো তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। ভোক্তা অধিকার অধিদপ্তর কী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে? আমরা কী খাচ্ছি এবং আমাদের খাদ্যে ভেজাল নিয়ে সংবাদের পর সংবাদ সংবাদমাধ্যমে আসছে। কোনোটার বিরুদ্ধে কী আমরা ব্যবস্থা নেয়ার কথা শুনেছি? উল্টো দেখা গেছে যেই ভেজাল চলছিল, সেই ভেজাল আরও চলছে। এতে সাধারণ মানুষের কিছু করার নেই।’ 

সাবেক এ সংসদ সদস্য বলেন, ‘সুলতানে কুকুর-বিড়ালের মাংস দেয়া হয় কি হয় না, সেই আলোচনায় যাব না। কারণ আমরা জানি না। কিন্তু এটাকে স্বতঃসিদ্ধ ধরে নিয়ে তর্ক করছি, ট্রল করছি। বিষয়টিকে অনেকে মনে-প্রাণে বিশ্বাস করে, সেখানে কুকুর বা বিড়ালের মাংস দেওয়া হয়। যারা বিশ্বাস করছে আমি তাদেরকে দোষও দিতে পারছি না। কারণ, এত ভেজালের মধ্যে সুলতান’স ডাইন খুব সহীহ ব্যবসা করছে, এটাও ভাবার কোনো কারণ নেই। অনেক নামি প্রতিষ্ঠানে আমরা দেখেছি ভেজাল বিক্রি হতে। শুধু যে খাবারে ভেজাল তা না, প্রসাধনীতে ভেজাল, ওষুধে ভেজাল, নিত্যপ্রয়োজনীয় জিনিসে ভেজাল। সুতরাং চারপাশে ভেজাল দেখতে দেখতে আমরা এতগুলো বছর পার করলাম। এর সমাধান করা রাষ্ট্রের দায়িত্ব, এটা আমরা ভুলতে বসেছি।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:২৩

▎সর্বশেষ

ad