ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক: শিক্ষামন্ত্রী

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৮:৪৪:৩৯ পিএম

ডেস্ক নিউজ : নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

মঙ্গলবার দুপুরে চাঁদপুরে জেলা প্রশাসন অলিম্পিয়ার্ডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন কিনি।

শিক্ষামন্ত্রী বলেন, স্মার্ট নাগরিক মানে, নিজে নিজে চিন্তা করতে শেখা, সৎ, পরমশহিষ্ণু, অসাম্প্রদায়িক, মানবিক, বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ। আর নতুন শিক্ষা পদ্ধতিতে শিক্ষার্থীরা এগুলোই শিখবে। 

তিনি অলিম্পিয়ার্ড প্রতিযোগিতা শিক্ষার্থীদের এগিয়ে নেবে এবং দেশে এবং বিদেশের সর্বত্র নানান সাফল্য অর্জনেও ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল মাধ্যমিক পর্যায়ের ৭ম ও ৮ম শ্রেণির ইংরেজি বানান প্রতিযোগিতা, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, জীববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় জেলার প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad