ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

ভূমিকম্পে তুরস্কে নিহত ৬৬৬০ বিদেশি

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০২:৪৯:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গত মাসের শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় প্রায় ৬৬৬০ জন বিদেশি নিহত হয়েছেন। 

ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। 

সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ৬ হাজারের মতো লোক নিহত হয়েছে।

সোমবার আনাদোলু এজেন্সি জানায়, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন- ভূমিকম্পে নিহত বিদেশির সংখ্যা ৬৬৬০ জন। এদের মধ্যে বেশির ভাগই সিরিয়ান উদ্বাস্তু।

গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্পটি হয়। তুরস্কের আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, এলাজিগ, হাতে, গাজিয়ানতেপ, কাহমানমারাস, কিলিস, মালাতিয়া, ওসমানিয়া ও স্যানলিউরফা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এক কোটি ৩৫ লাখের বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৯

▎সর্বশেষ

ad