ব্রেকিং নিউজ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

লন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ মিছিল

uploader3 | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ১১:২৩:৪১ এএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য থেকে রাজতন্ত্র বিলুপ্তির দাবিতে লন্ডনে সোমবার বিক্ষোভ মিছিল হয়েছে।

রিপাবলিক দল এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। কমনওয়েলথ দিবস উপলক্ষ্যে সোমবার ওয়েস্টমিনস্টার হলের সামনে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। খবর আনাদোলুর।

১৯৭৭ সাল থেকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালিত হয়ে আসছে। এ সময় তারা ‘রাজতন্ত্র মানি না’, ‘রাজতন্ত্র নিপাত যাক’, ‘রাজপরিবার বর্ণবাদী’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড নিয়ে রাজতন্ত্রবিরোধী স্লোগান দেন।
   
বিক্ষোভের আয়োজক রিপাবলিক দলের নেতা গ্রাহাম স্মিথ বলেন, আমরা ব্রিটেনকে গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই।

আমরা একটি আধুনিক, মুক্ত গণতন্ত্রচর্চার দেশ হিসেবে ব্রিটেনকে দেখতে চাই, যেখানে আইন সবার কাছে সমান হবে।

গ্রাহাম স্মিথ আরও বলেন, রাজতন্ত্র আমাদের দেশের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং প্রাচীনপ্রথা এখনো চালু রেখেছে।

কিউটিভি/অনিমা/১৪ মার্চ ২০২৩,/সকাল ১১:২৩

▎সর্বশেষ

ad