ব্রেকিং নিউজ
রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিলেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত সাবেক সেনা কর্মকর্তা হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের, নতুন জ্বালানি সংকটের শঙ্কা বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৮ বিএনপি ধর্মীয় বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না : মির্জা ফখরুল সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ?

দৌলতপুর সীমান্তে শীর্ষ দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Anima Rakhi | আপডেট: ১৮ নভেম্বর ২০২২ - ০৭:৩৭:২২ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে শীর্ষ দুই মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রাম থেকে জিয়াউর রহমান টুয়েল (৪৮) ও সেন্টু (৩৮) নামে ওই দু’জন মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এরা বিলগাথুয়া গ্রামের মৃত আছের উদ্দিন ও মৃত আরজেদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ও অস্ত্র ব্যবসার গোপন বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিলগাথুয়া গ্রামের হাউস মন্ডলের বাড়ির পিছনে অভিযান চালিয়ে সীমান্তের শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী টুয়েল ও সেন্টুকে গ্রেফতার করে। এদের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও গত ২৩ অক্টোবর রাতে বিলগাথুয়া গ্রামের আকিদুলের গরুর খামার থেকে ৬টি গরু চুরির মামলা সহ একাধিক মামলা রয়েছে।

শীর্ষ মাদক ও অস্ত্র ব্যবসায়ী গ্রেফতারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, গরু চুরির এজাহার নামীয় দুই আসামি টুয়েল ও সেন্টু গ্রেফতার হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা সহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

কিউটিভি/অনিমা/১৮ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৬

▎সর্বশেষ

ad