ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

আটোয়ারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ০৭:১৫:২৯ পিএম

মোঃ জাহেরুল ইসলামআটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার ( ১২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। সভায় মাদক , জুয়া, চোরাচালান, চুরি, সামাজিক অবক্ষয়, নারী নির্যাতন, ফকিরগঞ্জ বাজারের ড্রেনের স্লাবের উপর দোকান বসিয়ে পথচারীদের দুর্ভোগ সৃষ্টি, উঠতি বয়সের কিশোর-কিশোরীদের প্রেম খেলা, তোড়িয়া ইউনিয়নের পশ্চিম দারখোর গ্রামের জিয়ার আলীর পুত্র মোঃ ফয়জুল হক(৪৫) কর্তৃক আল্লাহ, রাসুল(সা:) ও পবিত্র কুরআন সম্পর্কে অবমাননা ও কুটুক্তিমুলক কথা বলা, আটোয়ারী হতে বোদা সড়কের কাজের স্থবিরতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনার বিষয় সমুহ কার্যকর করতে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম ,আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, গিরাগাঁও বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার ওবাইদুল ইসলাম ,বালাপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মাসুদ রানা, অধ্যক্ষ এম.এ মান্নান, উপাধ্যক্ষ কাজী ফজলে বারী সুজা, মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সভায় মন্তব্য করা হয়। সভাপতি তার বক্তব্যে সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/সন্ধ্যা ৭.১৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad