ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কিয়েভে ফের কারফিউ জারি

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ০৬:২১:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে কারফিউ জারি করেছেন সেখানকার মেয়র ভিটালি ক্লিটসকো। স্থানীয় সময় সোমবার রাত ৮টা থেকে বুধবার সকাল  ৭টা পর্যন্ত  এই কারফিউ বলবৎ থাকবে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। কারফিউ চলাকালে মঙ্গলবার দোকানপাট, ফার্মেসি এবং পেট্রোল পাম্পও খুলবে না বলে জানান ক্লিটসকো। 

তিনি স্থানীয় বাসিন্দাদের বাড়িতে থাকায় অথবা সাইরেন শোনার সঙ্গে সঙ্গে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান। এর আগে গত সপ্তাহেই কিয়েভে ৩৫ ঘণ্টাব্যাপী কারফিউ জারি করা হয়েছিল। এদিকে, কিয়েভে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২০

▎সর্বশেষ

ad