ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনকে আরও সহায়তা দিচ্ছে নিউজিল্যান্ড

admin | আপডেট: ২১ মার্চ ২০২২ - ১২:১৩:৫৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক :   ইউক্রেনকে আরও ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার অর্থমূল্যের সহায়তা দিচ্ছে নিউজিল্যান্ড সরকার। পাশাপাশি অস্ত্রসাহায্যও করবে তারা। আজ সোমবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্দান বলেছেন, তার সরকারের প্রদত্ত অর্থ সহায়তা সরাসরি যাবে ন্যাটো ফান্ডে। ওই ফান্ড থেকে ইউক্রেনের সামরিক বাহিনীকে জ্বালানি, যোগাযোগের সরঞ্জাম ও ফার্স্ট এই কিট সহায়তা দেওয়া হয়। ইউক্রেনকে অন্যান্য কৌশলগত সরঞ্জামও দেবে নিউজিল্যান্ড।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপরই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইউক্রেনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। প্রতিবেদনে বিবিসি আরও জানিয়েছে, নিউজিল্যান্ড এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ১১০ লাখ ডলারের সহায়তা দিয়েছে।

সূত্র : বিবিসি ও নিউজিল্যান্ড হেরাল্ড

কিউটিভি/অনিমা/২১শে মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৩

▎সর্বশেষ

ad