ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সৌদি আরবে এবার নারী ট্রেন চালক নিয়োগের বিজ্ঞাপন!

admin | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৭:২০:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে রক্ষণশীলতার খোলস ছেড়ে বের হয়ে আসছে সৌদি আরব। গাড়ি চালানো থেকে শুরু করে ট্রেন চালানোও অনুমতি পেয়েছে সৌদি নারীরা। সম্প্রতি সৌদি আরবের একটি রেল কোম্পানি ৩০টি পদে নারী চালক নেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। ওই পদে দরখাস্ত করেছেন ২৮ হাজার সৌদি নারী! বিবিসি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে এই কারণে অবশ্য রক্ষণশীল দেশটিতে বেশকিছু সংস্কারও করতে হয়েছে। এসব সংস্কারের মধ্যে রয়েছে নারীদের গাড়ি চালানো ও এক একা ভ্রমণের অনুমতি দেওয়া। এসব সংস্কারের কারণেই গত পাঁচ বছরে সৌদি আরবে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ প্রায় দ্বিগুণ হয়েছে।  দেশটিতে এখন ৩৩ শতাংশ নারী ঘরের বাইরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তবে বড় ধরনের সামাজিক সংস্কারের পরও সৌদি নারীদের বিয়ে, জেল ত্যাগ করতে বা নির্দিষ্ট স্বাস্থ্যসেবা পেতে এখনও একজন পুরুষ অভিভাবকের অনুমোদন নিতে হবে। এ ব্যাপারে মানবাধিকার কর্মীরা জানান,  বিয়ে পরিবার, বিবাহবিচ্ছেদ এবং শিশুদের সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে এখনো সৌদি নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৯

▎সর্বশেষ

ad