ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে বিদ্রোহীদের ‘হামলা’

admin | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৬:৫২:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেসক্ : ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির স্ট্যানিসিয়া লুহানস্কায় একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। ভারী কামানের হামলায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ওই অঞ্চলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অর্ধেক শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। ইউক্রেন সেনাবাহিনীর দাবি, রুশ সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে। এদিকে  বিদ্রোহীদের অভিযোগ, ইউক্রেনের সরকারি বাহিনী তাদের স্থাপনায় মর্টার হামলা চালিয়েছে। 

বিদ্রোহী বাহিনী বলছে, গত ২৪ ঘণ্টায় চারবার হামলা চালিয়েছে ইউক্রেন সেনাবাহিনী। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা, এখনো তারা নিশ্চিত নয়। উল্লেখ্য, ইউক্রেন ইস্যুতে যখন রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এই পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠলো। 

সূত্র : বিবিসি ও রয়টার্স।

 

 

কিউটিভি/আয়শা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫১

▎সর্বশেষ

ad