ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কোভিডের চেয়ে দূষণে বেশি মানুষ প্রাণ হারাচ্ছে, উদ্বেগ জাতিসংঘের

admin | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২২ - ১১:২৫:২৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  বিশ্বে মহামারি করোনাভাইরাসের চেয়ে পরিবেশ দূষণের প্রভাবে বেশি মানুষ প্রাণ হারাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। প্রতিবছর অকাল মৃত্যুর সংখ্যা অন্তত ৯০ লাখ।

সম্প্রতি পরিবেশ দূষণের ভয়াবহতা নিয়ে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। 

এতে বলা হয়, কীটনাশক, প্লাস্টিক ও ইলেকট্রনিক বর্জে্য সৃষ্ট দূষণ মানুষের মৃত্যুর বড় কারণ। এর জন্য রাষ্ট্রসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে দায়ী করা হয়। 

সংস্থার পরিবেশ বিষয়ক বিশেষ দূত ডেভিড বোয়েড বলেন, দূষণ মোকাবেলায় প্রচলিত ব্যবস্থাপনা সফল হয়নি। এ কারণে আরও বড় পরিসরে ছড়িয়ে পড়েছে দুষণ। 

এ অবস্থায় মৃত্যু ঠেকাতে পলিফ্লোরালকিল ও পারফ্লোরালকিলসহ নির্দিষ্ট কিছু বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধ করতে দ্রুত ও কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ জাতিসংঘের।

কিউটিভি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

▎সর্বশেষ

ad