ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিয়ের আসরে ভয়াবহ দুর্ঘটনা, কুয়ায় পড়ে ১৩ নারীর মৃত্যু

admin | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২২ - ০৯:৪৩:১৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  ভয়াবহ দুর্ঘটনা ভারতের উত্তরপ্রদেশে। কুশিনগরের একটি বিয়েবাড়িতে কুয়ায় পড়ে ১৩ জন নারীর মৃত্য হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

জানা গিয়েছে, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে কুশিনগর জেলার একটি নেবুয়া নউরঙ্গিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে একটি কুয়ার পাড়ে বাঁধানো জায়গার উপর বসেছিলেন বেশ কয়েকজন নারী। এসময় ভেঙে পড়ে কুয়ার পাড়। পানিতে পড়ে মৃত্যু হয় ১৩ জনের। আহত হন আরও কয়েকজন।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিজের টুইটার হ্যান্ডেলে মোদি লেখেন, উত্তরপ্রদেশের কুশিনগরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যারা এই ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি আমি। স্থানীয় প্রশাসন সকল প্রয়োজনীয় কাজ করছে।

কিউটিভি/অনিমা/১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৩

▎সর্বশেষ

ad