ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘বিবৃতিই দিয়েছে রাশিয়া, সীমান্ত থেকে সরেনি সৈন্য’

admin | আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০২২ - ০৮:৩৮:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর বুধবার প্রথমবারের মতো কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, বর্তমানে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করার বিষয়টি শুধুমাত্র বিবৃতিতেই বিদ্যমান আছে।

পূর্ব ইউরোপের একটি সেনা ঘাঁটিতে যাওয়ার পর গণমাধ্যম বিবিসিকে জেলেনস্কি বলেছেন, সত্যি বলতে বাস্তবে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা প্রতিক্রিয়া দেখাই। আর আমরা এখন পর্যন্ত কোনো সৈন্য প্রত্যাহার করতে দেখিনি। আমরা শুধু এ ব্যাপারে শুনেছি। তিনি জানিয়েছেন, সকল সাধারণ মানুষই উত্তেজনার নিরসন চায়। 

তাছাড়া তিনি আরও জানিয়েছেন সামগ্রিকভাবে তারা শান্তই আছেন। কারণ দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির সঙ্গে বাস করছেন তারা। এ ব্যাপারে ভলোদিমির জেলেনস্কি বলেন, হুমকির ক্ষেত্রে, আমি আগেই বলেছি আমরা শান্ত আছি। কারণ আমাদের মনে আছে এরকম পরিস্থিতি গতকাল শুরু হয়নি। কয়েক বছর ধরেই এমনটি (উত্তেজনা)চলছে। 

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া যখন সত্যি সত্যি সৈন্য প্রত্যাহার করবে তখন সবাই তা দেখবে। বর্তমানে রাশিয়ার সৈন্য প্রত্যাহার করার বিষয়টি শুধুমাত্র বিবৃতিতেই বিদ্যমান আছে।

সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/১৬ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad