ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইউক্রেনে পশ্চিমাদের আতঙ্ক ছড়াতে বারণ করল তুরস্ক

admin | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২২ - ০৩:৫৫:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন পরিস্থিতি নিয়ে এ অঞ্চলে পশ্চিমা দেশগুলোকে কোনো ধরনের আতঙ্ক ছড়াতে বারণ করেছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রী মেভলুত কেভুসোগ্লু শনিবার এ কথা বলেছেন। তিনি ইউক্রেন ইস্যুতে বিবৃতি দেওয়ার ক্ষেত্রে পশ্চিমা দেশগুলোকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান। খবর হুরিয়েতের।

ইউক্রেনে যেকোনো সময় হামলা করতে পারে রাশিয়া- যুক্তরাষ্ট্রের এ মন্তব্যের পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী পশ্চিমা দেশগুলোর প্রতি এ আহ্বান জানালো। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক আদেশে তাদের দূতাবাস কর্মীসহ সব নাগরিককে ইউক্রেন ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এজন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। পেন্টাগন বলছে, এরইমধ্যে দেড়শ সেনা প্রশিক্ষককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, দুই দিনের মধ্যে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। আর হামলার শুরু হতে পারে আকাশপথে। সুলিভান আরও জানান, ইউক্রেন সীমান্তে রুশ সেনা বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো। কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের শীর্ষ নেতাদের সঙ্গে ইউক্রেন ইস্যুতে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এখনো তারা কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা কমানোর বিষয়ে মত দিয়েছেন বলেও নিশ্চিত করেন সুলিভান।

এদিকে রাশিয়ার দাবি, ইউক্রেন ইস্যুতে জল ঘোলা করছে পশ্চিমা দেশগুলো। তারা কিয়েভে হামলার পরিকল্পনার মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা তৎপরতার কারণ জানতে চেয়েছে কিয়েভ।

 

 

কিউটিভি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫২

▎সর্বশেষ

ad