ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

চলতি বছরেই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ : আশ্বাস আইনমন্ত্রীর

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৮:৪৪:৫৬ পিএম

ডেস্ক নিউজ : চলতি বছরেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ‘আইনজীবী মিলনমেলা-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। ভার্চুয়ালি যুক্ত হওয়া অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি সদয় বিবেচনায় নিয়েছেন প্রধান বিচারপতি। এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে একটা সার্কিট বেঞ্চ পেতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও এটা চান। এ ব্যাপারে কিছুদিনের মধ্যেই হয়তো আমরা একটা ঘোষণা দেব।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ‍মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইন সচিব মো. গোলাম সারওয়ার, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad