ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

করোনার পর হার্টের সমস্যায় বায়ার্ন তারকা

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৭:২৬:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে আবারও ব্যাপকহারে করোনা সংক্রমণ শুরু হয়ে গেছে। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্ডার আলফানসো ডেভিস। সুস্থ হয়ে ওঠার পর এবার তার হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছে। খবরটি নিশ্চিত করেছেন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসমান। কানাডার এই ফুটবলার আপাতত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে।

অনুশীলনের পর শারীরিক পরীক্ষা করা হয় ডেভিসের। সেখানেই এই সমস্যা ধরা পড়ে। ডেভিসের যে সমস্যা রয়েছে তা মায়োকারডিটিস। বিশেষজ্ঞদের মতে বেশির ভাগ ক্ষেত্রে এতে সাময়িক ভাবে কিছু সমস্যা তৈরি হয়। ভক্তদের আশ্বস্ত করে কোচ নাগেলসমান বলেন, ‘সমস্যা খুবই সামান্য। এটা নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। তবে সারতে কিছুটা সময় লাগবে।’

করোনা থেকে সেরে ওঠার পর গত বুধবার অনুশীলনে ফিরেছিলেন ডেভিস। এখন সুস্থ না হওয়া পর্যন্ত তার অনুশীলন বন্ধ থাকবে। এর ফলে এই মাসের শেষে কানাডার হয়েও খেলতে পারবেন না ডেভিস। কানাডার সামনে ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ১৯৮৬ সালের পর কানাডার সামনে ফের ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ এসেছে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad