ব্রেকিং নিউজ
২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে

এক দিনে ৩৪৪৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৭

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৬:৪৭:২৭ পিএম

ডেস্ক নিউজ : দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে ২৮ হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে তিন হাজার ৪৪৭ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে। আজ শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪.৩৫ শতাংশে। 

এর আগে গতকাল শুক্রবার করোনায় ছয়জনের মৃত্যু হয়। শনাক্ত হয় চার হাজার ৩৭৮ জন। শনাক্তের হার ছিল ১৪.৬৬ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জন। এতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ২৩ হাজার ২১১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪.৩৫ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী। ঢাকা বিভাগে মারা গেছে চারজন। বরিশালে এক ও সিলেটে দুজনের মৃত্যু হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৫

▎সর্বশেষ

ad