ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নতুন রূপে শ্রীলঙ্কা দল

admin | আপডেট: ১৫ জানুয়ারী ২০২২ - ০৩:২৯:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াড থেকে ৮টি পরিবর্তন এনে  জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষনা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। দলে  প্রথমবারের  মত সুযোগ  পেয়েছেন- নুয়ান থুশারা, শিরান ফার্নান্দো ও চামিকা গুনাসিকারা। তিনজনই ডান-হাতি পেসার। থুশারা ১৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ১১ উইকেট, শিরান ২৬ ম্যাচে ২৬টি ও গুনাসিকারা ১১টি ম্যাচে ৯ উইকেট নেন।

দলে ফিরেছেন কুশল মেন্ডিস ও জেফরি ভ্যান্ডরসে। বাদ পড়েছেন কুশল পেরেরা, হাসারাঙ্গা ডি সিলভা ও আবিস্কা ফার্নান্দো ও ধনাঞ্জয়া ডি সিলভা। ইনজুরির কারণে পুর্নবাসনে আছেন পেরেরা ও হাসারাঙ্গা। আর প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটিতে আছেন ধনাঞ্জয়া। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় দলে রাখা হয়নি আভিস্কার। আর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি লাহিরু কুমারা ও কালানা পেরেরা।

এ দিকে প্রাথমিক দলে না থাকলেও মূল দলে সুযোগ হয়েছে দিনেশ চান্ডিমাল, নুয়ান প্রদীপ ও কামিন্দু মেন্ডিসের। প্রাথমিক দলে ছিলেন আরও তিন নতুন মুখ কালানা পেরেরা, জানিথ লিয়ানাগে ও কামিল মিশারা। এদের মধ্যে করোনা পজিটিভ পেরেরা ও মিশারার। আগামী রবিবার পাল্লেকেলে শুরু হবে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ ১৮ ও ২১ জানুয়ারি। 

শ্রীলঙ্কা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, চারিথ আসালাঙ্কা, মাহেশ থিকশানা, চামিকা করুনারত্নে , জেফরি ভান্ডারসে, নুয়ান থুশারা, রমেশ মেন্ডিস, প্রাভিন জয়াবিক্রমা, দুশমন্থ চামিরা, চামিকা গুনাসেকারা, দিনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, নুয়ান প্রদিপ, শিরান ফার্নান্দো ও কামিন্দু মেন্ডিস।

 

 

কিউটিভি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৮

▎সর্বশেষ

ad