ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট থেকে তৈরি হওয়া দল বিএনপি : প্রধানমন্ত্রী

admin | আপডেট: ১১ জানুয়ারী ২০২২ - ০৭:২৬:০৪ পিএম

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট থেকে তৈরি হওয়া দল বিএনপি। ভোট চুরির অভিযোগে বেগম খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী কিছু প্রেতাত্মা এখনো রাজনৈতিক অঙ্গনে আছে। তাই আওয়ামী লীগ ভালো কাজ করলেই, পেছনে লেগে থাকা এক শ্রেণির মানুষের অভ্যাস।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যেন ঘুরে দাঁড়াতে না পারে সে জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করে হয়। পরাধীন বাংলাদেশের মানুষকে শোষণ থেকে মুক্ত করার কাজ করেছেন বঙ্গবন্ধু। বাঙালি জাতির জন্য আত্মোৎসর্গ করে গেছেন বঙ্গবন্ধু। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই ছিল বঙ্গবন্ধুর স্বপ্ন। দেশীয়-আন্তর্জাতিক চাপে বঙ্গবন্ধুকে ছেড়ে দিয়ে বাধ্য হয়েছিল পশ্চিম পাকিস্তান সরকার। বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে পুর্নগঠন করেছিলেন তখন তাকে হত্যা করা হয় বলেও জানান প্রধানমন্ত্রী।

 

 

কিউটিভি/আয়শা/১১ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৪

▎সর্বশেষ

ad