ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

গুরুত্বপূর্ণ পদধারী কেউ নির্বাচনে গেলে বহিষ্কার করবে বিএনপি

admin | আপডেট: ০৬ জানুয়ারী ২০২২ - ০৫:৩৭:৩৪ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে অংশ নেবে না বলে সিদ্ধান্ত আগেই জানিয়েছিল বিএনপি। এবার দল থেকে জানানো হয়েছে, সিদ্ধান্ত অমান্য করে গুরুত্বপূর্ণ পদধারী কেউ নির্বাচনে অংশ নিলে তাদের বহিষ্কার করা হবে। আজ বৃহস্পতিবার কালের কণ্ঠকে দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দলে থেকে সিদ্ধান্ত অমান্য করলে তা শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বলে গণ্য হবে। গুরুত্বপূর্ণ পদধারী কেউ নির্বাচন করলে তাকে বহিষ্কার করা হবে। 

তিনি জানান, নোয়াখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ায় জেলা বিএনপির দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছের এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম। বুধবার রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে দুই নেতাকে অব্যাহতির আদেশ দেওয়া হয়েছে। জানা গেছে, অব্যাহতি পাওয়া দুই নেতার মধ্যে আবু নাছের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারকেলগাছ এবং শহিদুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে এবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

 

 

কিউটিভি/আয়শা/৬ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

▎সর্বশেষ

ad