ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

যে আমলে দারিদ্র্য দূর হয়

Ayesha Siddika | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ - ০৭:৫৪:১৩ পিএম

ডেস্ক নিউজ : জীবনে প্রতিটি মানুষ কখনো না কখনো অভাব ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়। অনেক সময় আমরা মনে করি, অভাব দূর করার জন্য মানুষের সাহায্য চাওয়া জরুরি। কিন্তু নবিজী (সা.) আমাদের এক গভীর শিক্ষা দিয়েছেন—সত্যিকারের সমাধান আসে শুধু আল্লাহর কাছে মন খুলে প্রার্থনা করার মাধ্যমে।

যার মাধ্যমে আল্লাহ মানুষকে ধনী বানিয়ে দেবেন। কেননা মানব সমাজে সাহায্যের হাত প্রায়ই সীমিত, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। তিনি এমন এক শক্তিশালী অভিভাবক, যিনি কখনো অবহেলা করেন না। হাদিসে পাকে এসেছে—

হজরত ইবনু মাসঊদ (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ أَصَابَتْهُ فَاقَةٌ فَأَنْزَلَهَا بِالنَّاسِ لَمْ تُسَدَّ فَاقَتُهُ. وَمَنْ أَنْزَلَهَا بِاللَّه أوشك الله لَهُ بالغنى إِمَّا بِمَوْتٍ عَاجِلٍ أَوْ غِنًى آجِلٍ

‘যে ব্যক্তি কঠিন অভাবে জর্জরিত, সে মানুষের সামনে প্রয়োজন পূরণের ইচ্ছা প্রকাশ করলে এ অভাব দূর হবে না। আর যে ব্যক্তি তার অভাবের কথা শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহই তার জন্য যথেষ্ট। হয় তাকে তাড়াতাড়ি মৃত্যু দিয়ে অভাব থেকে মুক্তি দেবেন অথবা তাকে কিছু দিনের মধ্যে ধনী বানিয়ে দেবেন।’

(আবু দাউদ ১৬৪৫, তিরমিজি ২৩২৬, মুসতাদরাকে হাকেম ১৪৮২, বায়হাকি ৭৮৬৯, শারহুস সুন্নাহ ৪১০৯, মিশকাত ১৮৫২) অভাবের সময় আল্লাহর ওপর আস্থা রাখাই চূড়ান্ত সমাধান। মানব সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। তাই প্রত্যেক অভাবীকে ধৈর্য, প্রার্থনা এবং আস্থা দিয়ে আল্লাহর প্রতি মনের দ্বার খুলে দেওয়া উচিত।

অবস্থা যতই কঠিন হোক, জীবনের প্রতিটি অভাবের মুখোমুখি দাঁড়াতে আমাদের মন ও হৃদয় আল্লাহর দিকে স্থির রাখতে হবে। নবিজীর হাদিস আমাদের শিখিয়েছে—মানুষের কাছে লজ্জা বা অনুরোধ না করেও আল্লাহর কাছে মন খুলে প্রার্থনা করলে অভাব দূর হবে। আল্লাহ চাইলে তা তৎক্ষণাৎ সমাধান হবে বা কিছু দিনের মধ্যে পূর্ণতা আসবে।

 

 

আয়শা/৩০ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad