ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা, কী বলে ইসলাম?

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ - ১০:৪৬:২৬ পিএম

ধর্ম ডেস্ক : আরবি হরফ বা বর্ণের মান হিসাব করার রীতি প্রচলিত আছে আরব ভাষাভাষীদের মাঝে। ‘আবজাদ’ মান এর মধ্যে অন্যতম। ‘বিসমিল্লাহির রহমানির রহিম’-এর যতগুলো হরফ আছে সেগুলোর আবজাদ মানের সমষ্টি হলো ৭৮৬। এজন্য অনেকে বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লিখে থাকে। কারো কারো ধারণা আছে যে, এই সংখ্যাগুলো লিখলে বা উচ্চারণ করলে ‘বিসমিল্লাহ’ লেখার বা বলার কাজ হয়ে যায়। এটা একটা ভুল ধারণা।

মুখে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ পাঠ করে যদি এই অঙ্কগুলো লেখা হয় তাহলে সেটা ‘বিসমিল্লাহ’র চিহ্ন গণ্য করা যেতে পারে। কিন্তু সরাসরি এই অঙ্কটাকেই বিসমিল্লাহর বিকল্প মনে করা সম্পূর্ণ ভুল। কাজেই যে বা যারা ‘বিসমিল্লাহ’র বিকল্প হিসেবে ‘৭৮৬’ ব্যবহারে অভ্যস্ত এবং এটাকেই বরকতময় ভাবেন; তাদের উচিত এটা ত্যাগ করে সম্পূর্ণরূপে ‘বিসমিল্লাহ’ ব্যবহার করা।
‘বিসমিল্লাহ’র বিকল্প হিসেবে ‘৭৮৬’ সংখ্যার ব্যবহারে ‘বিসমিল্লাহ’ পাঠ ও লেখার সওয়াব তো অর্জিত হবেই না, এ দিয়ে সুন্নতও আদায় হবে না। (আহসানুল ফতোয়া) বলাবাহুল্য যে, একটি ‘সুন্নতে মুতাওয়ারাছা’ যা সর্বযুগের ওলামা-মাশায়েখ ও দীনদার ব্যক্তিদের মধ্যে অনুসৃত ছিল তা বাদ দিয়ে শুধু আবজাদ সংখ্যা দিয়ে লেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

 

আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ১০:৪০

▎সর্বশেষ

ad