ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

সালাম দেয়ার সঠিক নিয়ম ও ফজিলত

Ayesha Siddika | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ - ০৮:৫৬:৩৯ পিএম

ধর্ম ডেস্ক : সালামের সঠিক উচ্চারণ

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ (উচ্চারণ: আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ। وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ (উচ্চারণ: ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বার-কাতুহ)। 

আমরা অনেক সময়ই সালামের পূর্ণ জবাব দিতে কার্পণ্য করে থাকি। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে উত্তমরূপে সালামের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

ইমরান ইবনু হুসাইন (রা.) হতে বর্ণিত হাদিসে আছে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একজন লোক এসে বলল, আস-সালামু আলাইকুম। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দশ নেকি। তারপর অন্য এক লোক এসে বলল, আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ। অতঃপর আরেক লোক এসে বলল, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ত্রিশ। (সুনানে আবু দাউদ ৫১৫৩; তিরমিজি ২৬৮৯)

 

 

আয়শা/১০ নভেম্বর ২০২৫,/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad