ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিদেশ থেকে সুখবর দিলেন নায়িকা মিষ্টি জান্নাত

Ayesha Siddika | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ - ১১:১৭:১২ পিএম

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। চলতি বছর তিনি দেশ সেরা নায়ক শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে তুমুল আলোচনায় ছিলেন। যদিও সেই আলোচনা অনেক আগেই শেষ হয়েছে। তবে এখনো আলোচনায় মিষ্টি জান্নাত। বেশ কয়েক মাস ধরে দুবাইতে অবস্থান করছেন এই অভিনেত্রী। কাজ ও অবকাশ যাপন মিলিয়েই সময় কাটছে তার। সেখান থেকে নায়িকা দিলেন সুখবর।

দেশের বাইরে থাকলেও কাজের সম্মাননা হিসেবে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড’-সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিষ্টি জান্নাত। শিগগিরই দুবাই ও মালয়েশিয়া থেকেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন এই নায়িকা। পাশাপাশি ব্যস্ত আছেন স্টেজ শো নিয়েও। এদিকে সম্প্রতি দুবাইয়ে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন। স্বাস্থ্য অ্যাসোসিয়েশন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নায়িকার পাশাপাশি মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসকও।
বাংলাদেশে রয়েছে তার দাঁতের ক্লিনিক। এবার দেশের পর এবার নিউইয়র্কে ক্লিনিক করার পরিকল্পনা করছেন মিষ্টি। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, অবকাশ যাপনে বিদেশে এলেও কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি। এরই মধ্যে কয়েকটি সুখবর পেয়েছি। এই মুহূর্তে নিউইয়র্কে ক্লিনিক দেওয়ার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। সামনে আরও সুখবর আসছে। প্রসঙ্গত, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

 

 

কিউটিভি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:১৪

▎সর্বশেষ

ad