ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দৌলতপুরে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ - ০৪:০৭:১৮ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের অভিযানে নাবালিকা ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে মো. ইসমাইল হোসেন ওরফে ইসমাইল সরদার (৫০) নামে ধর্ষণ মামলার ওই আসামিকে গ্রেফতার করা হয়। সে ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় গ্রামের মৃত মুক্তার সরদারের ছেলে এবং ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামের নাবালিকা মেয়ে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি।

র‌্যাব সূত্র জানায়, গত ২৮ সেপ্টেম্বর ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় দক্ষিণপাড়া গ্রামে একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ভেড়ামারা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় যার নং-১০। মামলার সূত্র ধরে র‌্যাব আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার এএসপি খন্দকার গোলাম মোর্ত্তুজার নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল শুক্রবার গভীর রাতে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে অভিযান চালিয়ে একটি চায়ের দোকান থেকে ধর্ষণ মামলার আসামি ইসমাইল সরদারকে গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

 

কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad