ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

জি-৭ সম্মেলনে এআই নিয়ে কথা বলবেন পোপ

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৮:৫৩:৪২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে শুরু হয়েছে শিল্পোন্নত সাত দেশ জি-সেভেনের শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন৷ শুক্রবার অভিবাসন, আফ্রিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা এআইসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে৷

ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও আর্থিক নিরাপত্তা, রাশিয়ার প্রতি চীনের সমর্থন ও চীনে শিল্পখাত নিয়েও কথা বলবেন নেতারা৷ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র৷

পোপ ফ্রান্সিস সম্মেলনে উপস্থিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন৷

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতোসহ অন্তত ১০ দেশের রাষ্ট্রপ্রধান জি সেভেনের সম্মেলনে অংশ নেবেন৷ এর মাধ্যমে জি সেভেন যে কোনো আলাদা ও এক্সক্লুসিভ ক্লাব নয় সেটি দেখানোর চেষ্টা করা হবে৷

সম্মেলনের প্রথম দিনে জি সেভেন নেতারা ইউক্রেনকে এ বছর ৫০ বিলিয়ন ডলার ঋণ দিতে একমত হয়েছেন৷ এক্ষেত্রে রাশিয়ার জব্দ করা সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করা হবে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এ সিদ্ধান্তকে ‘অনেক ঐতিহাসিক পদক্ষেপ’ বলে আখ্যায়িত করেছেন৷

সম্মেলন শনিবার শেষ হবে৷

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ৮:৫৩

▎সর্বশেষ

ad