
ডেস্ক নিউজ : প্রশ্ন : আমাদের পরিবার একান্নভুক্ত। আমরা ৬ ভাই, সঙ্গে মা আছেন। সবাই বিবাহিত। জায়গার ঝামেলার কারণে গ্রামে পৃথক বাড়ি করা সম্ভব হচ্ছে না। সবার রান্নাঘর একটাই। আমি বিয়ে করেছি বছর দেড়েক হলো। কিন্তু আমার স্ত্রী এখনো পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। বিভিন্ন বিষয়ে মাঝেমধ্যে আম্মুর সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। তার এগুলো সহ্য হয় না। আমাকে বাইরে বাসা নেওয়ার জন্য তাগাদা দেয়। এদিকে আমি ঘরে না থাকলে আম্মুর কষ্ট হবে। এ জন্য বাইরে যেতে চাচ্ছি না। চিন্তা করছি, একদিকে মা কষ্ট পাবে, অন্যদিকে স্ত্রীর অধিকার হরণ হচ্ছে। এখন আমি কী করব।
-নাম প্রকাশে অনিচ্ছুক
উত্তর : মাকে সন্তুষ্ট রাখা ও তার সেবা করা সন্তানের গুরুদায়িত্ব। আর নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে ভালোভাবে রাখা, তার কষ্ট না হয় এদিকে লক্ষ রাখাও স্বামীর দায়িত্ব। একজনের হক আদায় করতে গিয়ে অন্যের হক ক্ষুন্ন করা যাবে না। বরং বুদ্ধিমত্তার সঙ্গে দুদিকে সমন্বয় করার চেষ্টা করতে হবে।
প্রশ্নোক্ত ক্ষেত্রে যৌথ পরিবারে থাকার কারণে বাস্তবেই যদি স্ত্রীর হক নষ্ট হয় এবং পরস্পর সুন্দর সহাবস্থান বিঘ্নিত হতে থাকে তাহলে মাকে বুঝিয়ে স্ত্রীকে পৃথক করে দেওয়া ভালো হবে।
বাসা পৃথক করে নিলেও আপনার দায়িত্ব হবে মায়ের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করা। প্রয়োজনাদি পূরণ করা এবং তার কোনো খেদমতের দরকার হলে তা আঞ্জাম দেওয়া। ইমদাদুল ফাতাওয়া : ২/৫২৫
কিউটিভি/আয়শা/২৫ অক্টোবর ২০২৩,/সন্ধ্যা ৬:৫৩





