
ডেস্ক নিউজ : শনিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে বর্তমানে সারা দেশে সর্বমোট ২০২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৭৬ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৬ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জন মারা গেছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৭০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ১১৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৮৫ জন হয়েছেন।
একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ১ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৯৩৩ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৫৬ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
কিউটিভি/আয়শা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৪





