
ডেস্ক নিউজ : স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন রোগীদের ৩৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪ জন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১১১ রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৯৫ জন ঢাকার এবং ১৬ জন রোগী ঢাকার বাইরের।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৭ মে ২০২৩ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৩৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ১ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ জন।
কিউটিভি/আয়শা/১৭ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৯





