আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত

Ayesha Siddika | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ - ০৫:১৮:২২ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ পাঁচ হাজার ৫৫৯ জন।

২৪ ঘণ্টায় ২ হাজার ৮০টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের একটিসহ পরীক্ষা করা হয় ২ হাজার ৮১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৭ শতাংশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

 

কিউটিভি/আয়শা/০৬ এপ্রিল ২০২৩,/বিকাল ৫:১৫

▎সর্বশেষ

ad