ডেঙ্গু: হাসপাতালে ভর্তি আরও নতুন রোগী

uploader3 | আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ - ০৯:৪১:০৫ পিএম

ডেস্ক নিউজ : গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১৯ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ৭ জন।

১ জানুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৮৬২ জন। এদের মধ্যে ঢাকায় ৪৩৭ জন এবং ঢাকার বাইরে ৪২৫ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

এ ছাড়া ডেঙ্গু আক্রান্ত ৮৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

 

সূত্র: বাসস

কিউটিভি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:৪০

▎সর্বশেষ

ad