দেশে করোনা শনাক্ত আরও ৫

Ayesha Siddika | আপডেট: ২০ মার্চ ২০২৩ - ০৫:৪৪:৪৮ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২০ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৭৩০ জন।

২৪ ঘণ্টায় ২০৬৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০৭১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

 

কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad